Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য নয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

নয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

নয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : খোয়াই বাইজালবাড়ি থানা এলাকায় নয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ১৭ সেপ্টেম্বর।

খোয়াই মহিলা থানার ওসি মীনা দেববর্মা জানান, এলাকার একটি খালি বাড়িতে শিশু কন্যাটিকে তার পিতা মাতা রেখে কাজে চলে যান। আর তারই সুযোগ বুঝে নাবালিকা মেয়েকে এলাকার এক যুবক তাদের বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার পর শিশুটি মা, বাবার জানায়। শিশুর কাছ থেকে ঘটনা জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত পুলিশের দ্বারস্থ হয়। পরবর্তীতে খোয়াই মহিলা থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়। মামলাটি হাতে পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্ত যুবককে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মীনা দেববর্মা। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ের সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি সত্য প্রমাণ হলে অভিযুক্তের কঠোর শাস্তি দাবী করছে স্থানীয়রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha