Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য রক্তদানে যুবসমাজ এগিয়ে আসলে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে : মুখ্যমন্ত্রী

রক্তদানে যুবসমাজ এগিয়ে আসলে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে : মুখ্যমন্ত্রী

রক্তদানে যুবসমাজ এগিয়ে আসলে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর :  নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। পাশাপাশি এক বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ একটি সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গড়ে উঠতে অনেক বাধা-বিপত্তি কাটাতে হয়েছে। এই নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পর্কে মানুষ যখন অবগত হতে পেরেছে তখন স্বাগত জানিয়েছে। আগামী দিন এই সংস্থার প্রতি যুব সমাজকে অনেক বেশি আকৃষ্ট করতে হবে।

 তাহলেই সমাজের অনেক উন্নয়ন হবে। পাশাপাশি এই সমাজ নৈতিকতার দায়িত্ব নিয়ে যেভাবে গড়ে উঠেছিল তা ফিরিয়ে আনার দায়িত্ব এই সংস্থার। মুখ্যমন্ত্রী আরও বলেন, সনাতনের অর্থ হলো যার সৃষ্টি কবে সেই বিষয়ে কেউ জানে না। মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে। রক্তদানের প্রতি আকৃষ্ট করলে অসামাজিক কার্যকলাপে তারা জড়িয়ে পড়বে না। পাশাপাশি তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বাড়বে। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি বাসক বন্ধু ব্রহ্মচারী এবং মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সম্পাদক বন্ধু গৌরব ব্রহ্মচারী সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha