Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ভিলেজ কমিটি নির্বাচনের পর নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ময়দানে ঝাপাবে বিজেপি : অভিষেক

ভিলেজ কমিটি নির্বাচনের পর নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ময়দানে ঝাপাবে বিজেপি : অভিষেক

ভিলেজ কমিটি নির্বাচনের পর নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ময়দানে ঝাপাবে বিজেপি : অভিষেক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : আর সপ্তাহখানেক পর ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটির নির্বাচন। বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি - মধ্যে এডিএ জোট হলেও এখন পর্যন্ত পচার ময়দানে নেই কোন দলের নেতৃত্ব। শুধু চলছে বৈঠকের পর বৈঠক। ব্যতিক্রম হলো না শনিবার। দিনভর দফায় দফায় বৈঠক হয় বিজেপি-র। প্রথম বৈঠকটি হয় মুক্তধারা অডিটোরিয়ামে। তারপর বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে বৈঠকে বসেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সভাপতি বলেন, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে সবকটি আসনেই এনডিএ জোট ভালো ফলাফল করবে।

আইপিএফটিকে অনেক আসন দেওয়া হয়েছে। সরব প্রচারের ঝড় আনতে রবিবারের মধ্যে সবকিছু যেন সব জায়গায় পৌঁছে যায় তার জন্য আজকে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ার পর পৌর নির্বাচন এবং নগর পঞ্চায়েত নির্বাচন আসছে। এর জন্য এখন পর্যন্ত ৬০ শতাংশ কমিটি হয়ে গেছে। এখন বাকি আছে মন্ডল মোর্চা এবং মোর্চা কমিটি গুলি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কমিটি গুলি সম্পূর্ণ করা হবে। তারপর সারা রাজ্যের জুড়ে বিভিন্ন কর্মসূচি সংঘটিত করা হবে। ২৮ সেপ্টেম্বরের পর আসন্ন নির্বাচনগুলির জন্য দায়িত্ব বন্টন করে দেওয়া হবে। তারপর ভারতীয় জনতা পার্টির সকলে মিলে নির্বাচন গুলিতে ঝাঁপিয়ে পড়বে।

তিনি আরো বলেন গত তিন মাসে সাংগঠনিক ভিট শক্তিশালী হয়েছে প্রদেশ বিজেপি-র। গত তিন মাস আগে বিরোধীরা যেভাবে প্রচার করছিল, সে পচার অনেকটাই দুর্বল হয়েছে। কারণ বিরোধীদের কাছে ইস্যু নেই। শুধুমাত্র ভাঙ্গা ক্যাসেট বাজালে চলবে না, বাস্তবের সঙ্গে মিল রেখে কথা বলতে হবে। তিনি আরো বলেন, দলকে আরো কিভাবে সুশৃংখল, শক্তিশালী এবং শোষণমুক্ত দল হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় তার জন্য শনিবার দিনভর দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ভিলেজ কমিটির নির্বাচন ছাড়া আসন্ন বাকি নির্বাচন গুলিতে এনডিএন জোট হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। দিল্লি থেকে যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত হবে। কিন্তু সমতলে মথা নেই। তাই তারা বলবেও না বলে মনে করছেন প্রদেশ সভাপতি। আয়োজিত বৈঠকে এদিন নগর পঞ্চায়েত স্তরের বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha