Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য শিক্ষক সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ, বিজেপি নেতারা আশ্বাসে অবরোধ প্রত্যাহার

শিক্ষক সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ, বিজেপি নেতারা আশ্বাসে অবরোধ প্রত্যাহার

শিক্ষক সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ, বিজেপি নেতারা আশ্বাসে অবরোধ প্রত্যাহার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট :ঢাক পিটিয়ে বিদ্যারজ্যোতির সূচনা হয়েছে রাজ্যে। অথচ, ন্যূনতম পরিকাঠামো নেই অধিকাংশ বিদ্যালয়ে। তাই এবার শিক্ষক সংকটের অভিযোগ তুলে রাস্তায় নামছেন কচিকাঁচা থেকে শুরু করে অভিভাবকরা।মঙ্গলবার সকাল আটটা থেকে মেলাঘর নেতাজি কর্নার সংলগ্ন এলাকায় সোনামুড়া সড়ক অবরোধ করে মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কচিকাঁচা ও অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ তিনজন দিয়ে চলছে প্রাথমিক বিভাগের পঠনপাঠন। বিদ্যালয়ের পঠন পাঠন একেবারে লাটে উঠেছে।

 ছেলে মেয়েদের সকাল ছয়টার সময় বিদ্যালয়ে নিয়ে আসলে আটটার মধ্যেই ছুটি হয়ে যায়। এমনকি কচিকাঁচাদের দেখাশোনা করার জন্য পর্যন্ত আয়া নেই। তারপরও সরকার বিদ্যারজ্যোতি বলে দাবি করছে। শিক্ষার এমন বিপ্লব যেন মানুষের চোখ চড়ক গাছ করে দিচ্ছে। এদিন সড়ক অবরোধ দীর্ঘ সময় চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিপাহীজলা জেলার বিজেপি নেতা সুপাংক সরকার। তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন অবরোধ তুলে নিতে। দুদিনের মধ্যে শিক্ষকের বন্দোবস্ত করা হবে বলে জানান তিনি। কিন্তু প্রশ্ন হল জেলা শিক্ষা আধিকারিক কোথায়? অবরোধস্থলে এসে শাসক দলের নেতাকে আশ্বাস দিতে হয়?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha