স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৫ আগস্ট :মাদক পাচার মামলায়
দুই ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা করে জরিমানার রায় দিয়েছে
আদালত। তারা হলেন দামছড়ার বাসিন্দা জয়হরি লাল চাকমা এবং পেচারতলের তালুকদার পাড়ার বাসিন্দা
বিকাশ চাকমা। সরকার পক্ষের আইনজীবী ধ্রুব গোস্বামী জানান, বিগত ২০২২ সালের ২৩ শে মার্চ
সন্ধ্যায় দামছড়া-খেদাছড়া সড়কের ঋষিপাড়া নাকা পয়েন্টে পুলিশ রুটিন তল্লাশি চলছিল।
সেই সময় একটি অল্টো গাড়ি দেখে সন্দেহ হয়। গাড়িটি
থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে প্রায় ১৫ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ
যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাঁজা বাজেয়াপ্ত করে এবং দামছড়া থানায় ০৭/২০২২ নম্বরে
একটি মামলা নথিভুক্ত করে। পরবর্তী সময়ে মামলাটি স্পেশাল কোর্টে স্থানান্তরিত হয়। এন.ডি.পি.এস
৪০/২০২২ নম্বরে মামলা হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতে মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য
গ্রহণ করা হয়। গত ২৩ জুন ২০২৪-এ মামলায় উভয় পক্ষের বক্তব্য শেষ হওয়ার পর আদালত রায়
ঘোষণা করে। রায়ে বিচারক অভিযুক্ত দুই ব্যক্তিকেই ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি
২৫ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান