Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য উত্তপ্ত প্রতাপগড়, সোমবার রাতের ঘটনার পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ময়দানে শাসক বিরোধী

উত্তপ্ত প্রতাপগড়, সোমবার রাতের ঘটনার পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ময়দানে শাসক বিরোধী

উত্তপ্ত প্রতাপগড়, সোমবার রাতের ঘটনার পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ময়দানে শাসক বিরোধী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট :সবকিছু ঠিক থাকলে চলতি বছর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটির নির্বাচন এবং আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে পাহাড়ে বিজেপি ও তিপরা মথা এবং সমতলে বিজেপি ও সিপিআইএমের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেছে। এর চাক্ষুষ উদাহরণ খুমুলুঙ এবং যোগেন্দ্র নগর। সোমবার সন্ধ্যায় শাসক দলের ধন্যবাদ মিছিল থেকে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শাসক দলের ধন্যবাদ মিছিল থেকে সিপিআইএম দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় শাসক দলের দুর্বৃত্তরা বলে অভিযোগ। ভেঙে চুরমার করে দেয় দলীয় কার্যালয়ে সব কিছু।

এই অভিযোগের কিছুক্ষণের মধ্যেই পাল্টা অভিযোগ উঠে শাসকদলের পক্ষ থেকে। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করছে সিপিআইএম কার্যালয়ের সামনে দিয়ে তারা মিছিল করে যাওয়ার সময় তাদের উপর ইট পাটকেল ছোঁড়া হয়। তখন আহত হয়েছেন বিজেপি-র তিন থেকে চারজন কর্মী। এর মধ্যে গুরুতর আহত হয় ২৯ নং ওয়ার্ডের শক্তি কেন্দ্রের ইনচার্জ। আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে এলাকায় শাসক দল প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করে। উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা কমিটির সভাপতি অসীম বিশ্বাস। তিনি বলেন, মেলার মাঠ দলীয় কার্যালয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে আলোচনা হয়। আলোচনায় তারা আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী খুঁজে পাচ্ছেন না।

 তাই এখন কোন মুখ নিয়ে মানুষের কাছে যাবেন সেটা বুঝে উঠতে না পেরে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি যেন উত্তপ্ত না করে তার জন্য আহ্বান জানান তিনি। এদিকে সিপিআইএম এর পক্ষ থেকে আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় মঙ্গলবার। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশের সদর কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, জনবিচ্ছিন্ন শাসক দল আবার নতুন করে সিপিআইএমের উপর আক্রমণ শুরু করেছে। গত কয়েকদিনে জিরানিয়ায়, ডুকলি মহকুমা এবং সদর মহকুমা একাধিক ঘটনা সংঘটিত করেছে শাসক দল। সোমবার রাতে যোগেন্দ্রনগর এলাকায় সিপিআইএমের কার্যালয়েটির মধ্যে শাসক দলের দুর্বৃত্তরা আবারো হামলা করেছে। এখন পর্যন্ত চার থেকে পাঁচ বার আক্রান্ত হয়েছে এই দলীয় কার্যালয়। তিনি আরো বলেন শাসক দল রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এখন উস্কানিমূলক কথাবার্তা বলছে। যার কোন যৌক্তিকতা নেই। অবিশ্বাস্যে পরিণত হয়েছে এই সরকার। ২০১৪ সালে মিথ্যা কথা বলে সরকার এসেছে। গত ১২ বছর ধরে দেশে একটা জুমলা সরকার চলছে। এই সরকারের গণতন্ত্রের উপর কোন শ্রদ্ধা নেই, গণতন্ত্রকে কবর দিচ্ছে বলে জানান তিনি। আরো বলেন ত্রিপুরায় গত সাড়ে আট বছরে সিপিআইনকে ঘরে ঢুকাতে পারেনি, আর পারবেও না। এমনটাই বললেন তিনি। পরবর্তী সময়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন। তবে মঙ্গলবার ভাইরাল হয়েছে গোটা ঘটনা। সি পি আই এম দলীয় কার্যালয়ের সিসি ক্যামেরা রেকর্ড ছড়িয়ে পড়ে সর্বত্র। যেসব দুষ্কৃতিকারীরা এদিন ভাঙচুর চালিয়েছে তাদের চেহেরা সিসি ক্যামেরায় স্পষ্ট হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তাদের আটক করে কিনা।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha