বাড়িরাজ্যপুত্র ও পুত্রবধূদের হাতে আক্রান্ত বৃদ্ধা, থানায় মামলা

পুত্র ও পুত্রবধূদের হাতে আক্রান্ত বৃদ্ধা, থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : খয়েরপুর পূর্ব চম্পামুড়া কালীতলা এলাকায় চার ছেলে ও পুত্রবধূ সহ দুই নাতিনের বিরুদ্ধে অভিযোগ বৃদ্ধার। জন্মদাতা মাকে সন্পতি টাকার জন্য মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময় আক্রান্ত বৃদ্ধা বকুল রানী দাসকে আহত অবস্থায় রানীবাজার হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তী সময় গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর রবিবার আক্রান্ত মা বোধজং নগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সুষ্ঠু বিচারের দাবি করেন। অভিযুক্তরা হল বাবুল দাস, কৃষ্ণচন্দ্র দাস, দুলাল চন্দ্র দাস, রাখাল চন্দ্র দাস, তার ছেলে সোমা দাস, জোৎস্না বালা দাস, কল্পনা দাস, নাতনি রিমা দাস, পাপিয়া দাস। তাদের হাতে আক্রান্ত হন বকুল রানী দাস। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানান আক্রান্ত মহিলা এবং তার মেয়ে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচারের আবেদন করেন আক্রান্ত মহিলার মেয়ে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য