Thursday, February 5, 2026
বাড়িরাজ্যস্বামীর অভাব্য আচরণে বহিঃরাজ্য থেকে বাপের বাড়িতে ফিরলেন অসহায় মহিলা

স্বামীর অভাব্য আচরণে বহিঃরাজ্য থেকে বাপের বাড়িতে ফিরলেন অসহায় মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : কমলপুর থানাধীন তথা ৪৫ নং বিধানসভার বাসিন্দা এক মহিলাকে বিয়ে করে ব্যাঙ্গালুর নিয়ে গিয়ে তার স্বামী তাকে আপত্তিকর কাজকর্ম করার জন্য বাধ্য করতে চায়। মহিলা রাজি না হওয়ায় তাকে ভরণ পোষন দিত না অভিযুক্ত স্বামী বলে অভিযোগ। মহিলা বাধ্য হয়ে সেখানে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাতো। এদিকে তার স্বামী বিভিন্ন জায়গায় মহিলাদের প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে পারেন মহিলা। পরবর্তী সময় মহিলাকে ব্যাঙ্গালুরুতে রেখে অভিযুক্ত স্বামী পালিয়ে আসে কমলপুর। মহিলা যখন খোঁজ খবর করে জানতে পারে যে তার স্বামী পালিয়েছে, তখন সেও আসে কমলপুর।

 সে কমলপুর থানায় স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে গত ১১ আগস্ট। কিন্তু ১৩ আগস্ট স্বামীর বাড়িতে গেলে সেখানে সে দেখতে পায় আপত্তিকর কিছু দৃশ্য। সে সেই ভিডিও ধারণ করে ফেলে। তখন তার শাশুড়ি, দেবর ও ছোট জা মিলে মহিলাকে অমানুষিক ভাবে মারধর করে। তার মোবাইল ভেঙে ফেলে বলে অভিযোগ। আক্রান্ত মহিলা আরও জানান, কমলপুর চন্দননগর গ্রামের বাসিন্দা এই মহিলা আগে বিয়ে হয়েছিল।

তার স্বামী তার উপর অত্যাচার চালাতো। সে তার বোনের এক মেয়েকে দত্তক নেয়। সে স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে তামিলনাড়ু কাজের সন্ধানে চলে যায়। দত্তক নেওয়া মেয়েটিকে রেখে যায়। তার জন্য বাপের বাড়িতে সে টাকা পাঠাতো। তামিলনাড়ু থাকাকালে তাকে ফোন করে উত্যক্ত করতো পাশের গ্রামের বাসিন্দা যে বেঙ্গালুরুতে থাকা গৌতম কাহার। সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। মহিলা তখন জানায় সে বিবাহিত। তারপরও গৌতম কাহার তাকে ফোনে উত্যক্ত করতো। এরপর চন্দননগর বাবার বাড়িতে চলে আসে। তখন তার স্বামীর মৃত্যু হয়। তখন গৌতমও কমলপুর চলে আসে বেঙ্গালুরু থেকে। তখন গৌতম তাকে বারংবার বিয়ের প্রস্তাব দিতে থাকে। এই নিয়ে পঞ্চায়েত বসে সেখানে গৌতমের মা মিরা কাহার তাদের বিয়েতে সম্মতি দেয়নি। যদিও এর আগেই গৌতম কাহার সব সত্যি স্বীকার করে এই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। সেই মতো কমলপুর কমলেশ্বরী কালবাড়িতে তাদের বিবাহ হয় বিগত বছর। অভিযুক্ত গৌতম একটি বেসরকারি কোম্পানিতে গার্ড হিসাবে কাজ করতো।

অভিযুক্ত স্বামী মহিলাকে দেহ ব্যবসার মতো আপত্তিকর কাজকর্ম করার জন্য বলতেন। কিন্তু রাজি না হওয়ায় তখন গৌতম কিছু না জানিয়ে কমলপুর চলে আসে। এদিকে সে বাড়িতে আসছে না দেখে গৌতমের বন্ধুকে ফোন করে জানতে পারে গৌতম তার কাজ থেকে ছুটি নিয়েছে। পরদিন গৌতম যেখানে কাজ করতো সেখানে গিয়ে ম্যানেজারকে গৌতমের বিষয়ে খোঁজ করে জানতে পারে সে কাজ থেকে ছুটি নিয়েছে। কিন্তু তার মোবাইল সুইচ অফ দেখাচ্ছে। উপায়ন্তর না পেয়ে মহিলা পরদিন বিমানে মাধ্যমে আগরতলা পৌঁছে। এরপর কমলপুর বাড়িতে আসে। গত ১১ আগস্ট কমলপুর থানায় গৌতমের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাকে বেঙ্গালুরু নিয়ে গিয়ে আপত্তিকর কাজকর্মে নামানোর চেষ্টার করেছে। এদিকে গত ১৩ আগস্ট গৌতমের বাড়িতে যায় গৌতমের খোঁজে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য