Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদুই চোরকে গ্রেপ্তার

দুই চোরকে গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : চুরির মাল সহ দুই চোরকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃত দুই চোরের নাম নিত্যানন্দ শিল ও দিপ্তনু পাল। তারা কাশিপুর এলাকার একটি বাইকের শোরুমে চুরির ঘটনা সংগঠিত করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার বাইকের পার্টস। পূর্ব আগরতলা থানার ওসি জানান কাশিপুর এলাকার বাজাজের একটি শোরুমে চুরির ঘটনা সংগঠিত করে।

শোরুমের মালিক পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে এই চুরির ঘটনার সাথে শোরুমের দুই কর্মী যুক্ত। যথারীতি তাদের শনাক্ত করা হয়। পরবর্তী সময় নিত্যানন্দ শিল ও দিপ্তনু পালকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকার বাইকের পার্টস উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত এখনো জারি রয়েছে। ধৃতদের সাথে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য