স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি :কিস্তির টাকা আনতে গিয়ে গ্রাহকের হামলায় রক্তাক্ত ফিন্যান্স কোম্পানির এজেন্ট! ঘটনা প্রতাপগড় ঋষিপাড়া এলাকায়। সহকর্মীদের কাছ থেকে জানা যায় কিস্তির ২০৫০ টাকা আনতে গিয়েছিলেন বলাই শব্দ কর। তখন যশোদা ঋষি দাসের পরিবারের লোকজন আক্রমণ চালায় বলাইয়ের উপর।
অভিযুক্ত পরিবার গত কয়েক মাস আগে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিল ফাইন্যান্স কোম্পানি থেকে। এ মাসে টাকা আনতে যাওয়ার পর তার উপর এভাবে আক্রমণ চালিয়েছে। খবর পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান সহকর্মীরা।

