স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি : রহিমপুরে নাশকতার আগুনে পুড়ল একটি গাড়ি। কলমচৌড়া থানার অন্তর্গত রহিমপুর এলাকার বাসিন্দা মাহিদুল। বুধবার রাতে মাহিদুল তার মহিন্দ্রা XUV-500 গাড়িটি নিজ বাড়িতে রেখে ঘুমিয়ে পড়ে।
রাতে কে বা করা তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিকট শব্দ শুনতে পেয়ে মাহিদুল ঘর থেকে বেরিয়ে দেখতে পায় তার গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কলমচৌড়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

