স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : শুক্রবার সকালে সরকারি বাস ভবন থেকে মহাকরণে যান বিশ্ববন্ধু সেন। তখন তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। মহাকরণে যাওয়ার সময় রাস্তায় দাড়িয়ে একটি গাছের পরিচর্যা করেন। তখন ওনাকে দেখে মনে হয় নি তিনি সুস্থ নন। মহাকরণে কাজ শেষ করে যান সরকারি বাসভবনে। তারপর বিকালে ধর্মনগরস্থিত নিজ বাসভবনে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে পৌঁছান। রেলে উঠেন সন্ধ্যায়। রেলের শৌচালয়ে আচমকা তিনি জ্ঞান হারিয়ে পরে যান। তারপর ওনাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে।
জরুরী ভিত্তিতে শুরু হয় ওনার চিকিৎসা। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর হাপানিয়া হাসপাতালে ধরা পরে বিশ্ববন্ধু সেনের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। জরুরী ভিত্তিতে মস্তিস্কে অস্ত্র পচার প্রয়োজন। এরই মধ্যে হাপানিয়া হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি কথা বলেন চিকিৎসকদের সাথে। হাসপাতালে পৌঁছান বিশ্ববন্ধু সেনের পরিবারের লোকজন। তাদের অভিমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়া হবে আইএলএস হাসপাতালে। সময় নষ্ট না করে দ্রুত নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে। এ্যাম্বুলেন্সের সামনে ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। আগে থেকে আইএলএস হাসপাতালে পৌঁছে যান নিউরো সার্জন দেবদত্ত সাহা।
বিশ্ববন্ধু সেনকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরী ভিত্তিতে নিয়ে যাওয়া হয় ও.টি-তে। করা হয় মস্তিস্কে অস্ত্রপচার। নিউরো সার্জন দেবদত্ত সাহা সহ ওনার সাথে অন্যান্য চিকিৎসকরা ছিলেন অস্ত্র পচারের সময়। অস্ত্র পচারের পর বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। রাখা হয়েছে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে। অস্ত্রপচারের পর চিকিৎসকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অস্ত্র পচার ভালো হয়েছে। সঠিক সময়ে বিশ্ববন্ধু সেনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যার কারনে সুবিধা হয়েছে। খুব কম সময়ের মধ্যে অস্ত্র পচার করা সম্ভব হয়েছে কারন আগে থেকে সবকিছু প্রস্তুত ছিল। আসা করা হচ্ছে সুস্থ হয়ে উঠবেন বিশ্ববন্ধু সেন। তবে মস্তিস্কের বিষয় কিছুদিন সময় লাগবে। এখনই কোন কিছু বলা সম্ভব নয়। বিশ্ববন্ধু সেনের মস্তিস্কে অস্ত্র পচারের সময় আইএলএস হাসপাতালে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান শুক্রবার সকালেও সুস্থ এবং স্বাভাবিক ছিলেন বিশ্ববন্ধু সেন। সন্ধ্যার সময় একটি অনুষ্ঠানে আলোচনা করার সময় তিনি জানতে পারেন বিশ্ববন্ধু সেন সেরিব্রাল স্ট্রোক করেছেন। সাথে সাথে তিনি পৌঁছান হাপানিয়া হাসপাতালে। হাপানিয়া হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা পরিষেবা খুব ভালো ভাবে দিয়েছেন। সিটি স্ক্যানের পর দেখা যায় বিশ্ববন্ধু সেনের মাথায় রক্ত ক্ষরণ হয়েছে। তখনই ঠিক করা হয় মস্তিস্কে অস্ত্রপচার করা হবে। খুব কম সময়ের মধ্যে বিশ্ববন্ধু সেনকে আইএলএস হাসপাতালে পৌঁছানো হয়। এবং দ্রুত মস্তিস্কে অস্ত্র পচার করা হয়। অস্ত্র পচার করে সন্তুষ্ট চিকিৎসকরা। আপাতত আইসিইউ-তে রাখা হয়েছে বিশ্ব বন্ধু সেনকে।
বিশ্ববন্ধু সেনের অসুস্থতার খবর পেয়ে রাতেই আইএলএস হাসপাতালে ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক বিশ্ব বন্ধু সেন, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা।

