Friday, August 28, 2026
বাড়ি রাজ্য ভারত ছাড়ো দিবস পালন

ভারত ছাড়ো দিবস পালন

ভারত ছাড়ো দিবস পালন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট :  শনিবার নয় আগস্ট। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন এই দিনটিতেই জাতির জনক মহাত্মা গান্ধী। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে যুব কংগ্রেসের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, যুব কংগ্রেসের সভাপতি নীলকমল  সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ও পালন করা হয় এদিন। পাঠ করা হয় শপথ বাক্য। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন সেদিন ব্রিটিশ ভারত ছাড়ো ডাক দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দেশ স্বাধীন হলেও স্বাধীনত্তর ভারতবর্ষে এই দেশের সংবিধান, দেশের নাগরিকদের ন্যায়ের অধিকার, এই দেশ একটা অগণতান্ত্রিক শক্তির হাতে পরিচালিত হচ্ছে গত ১ দশকের উপর ধরে। আর এই সময়কালে উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি। দেশব্যাপী একটা বিভেদকামি শক্তি বিরাজ করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha