Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরুদ্রসাগরে ডুবে মৃত্যু ২২ বছরের এক যুবকের

রুদ্রসাগরে ডুবে মৃত্যু ২২ বছরের এক যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই  : সাঁতার জানা সত্ত্বেও জলে ডুবে মৃত্যু নিকেশ দাস নামে ২২ বছরের এক যুবকের। ঘটনা বুধবার বিকালে রুদ্রসাগরে। মৃত যুবকের বাড়ি মেলাঘর পালপাড়া এলাকায়। জানা যায় বুধবার দুপুরে নিকেশ দাস ও প্রীতম দাস রুদ্রসাগরে মাছ ধরতে যায় নৌকা নিয়ে। রুদ্রসাগরে মাছ ধরার সময় নিকেশ দাস ও প্রীতম দাসের নৌকা উল্টে যায়। তখন প্রীতম দাস নৌকাটি তোলার চেষ্টা করছিল।

আর নিকেস দাস সাঁতার কেটে রুদ্রসাগরের পাড়ে আসার জন্য রওয়ানা হয়। সাঁতার কেটে কিছুটা দূরে যাওয়ার পর নিকেস দাস জলে ডুবে যায়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় মেলাঘর দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিকেশ দাসের দেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর নিকেশ দাসকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় মৃত নিকেস দাসের পরিবারের লোকজন। বর্তমানে মেলাঘর হাসপাতাল মর্গে রয়েছে নিকেশ দাসের মৃতদেহ। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজন। স্থানীয় এক যুবক জানায় নিকেস দাস সাঁতার জানতো। হয়তো সাঁতার কাটার সময় রুদ্রসাগরের জঞ্জালে নিকেস দাসের পা আটকে গেছে। যার কারনে জলে ডুবে নিকেস দাসের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য