স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই : বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল এবং দুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে বুধবার এক গণ অবস্থানের আয়োজন করা হয়। রাজধানীর ওরিয়েন্ট চৌমহনী এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্র সরকার এখন রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারছে না। বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্র রাজ্য সরকারের কাছে টাকা পাঠিয়ে কোন হিসাব পাচ্ছে না এবং বিভিন্ন প্রকল্পের টাকা আবার ফেরত যাচ্ছে কেন্দ্রের কাছে। তাই এখন কেন্দ্র সরকার রাজ্যের দু- তিনটি দপ্তরের দায়িত্ব সরাসরি নিজের হাতে তুলে নিয়েছে। সুতরাং সরকার সর্বভারতীয় কর্মসূচি নিয়ে বর্তমান রাজ্য সরকারের উপর নিশ্চিত নয়।
কারণ রাজ্যে দুর্নীতি বেহিসাব সমর্থক হয়ে গেছে সরকার। কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা আসছে সে টাকা দিয়ে প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে না রাজ্য সরকার। পরবর্তী সময় টাকা ফেরত পাঠাতে হচ্ছে। এই বিজেপি সরকারের সাথে যুক্ত হয়েছে তিপরা মথা। তিপরা মথা ২০২৩ সালের নির্বাচনে মানুষের সাথে প্রতারণা করে বিজেপিকে সরকারের টিকে থাকতে সাহায্য করেছে। তিপরা মথার সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বলেন, এডিসিতে তিপরা মথা চার বছর ধরে ক্ষমতায় রয়েছে। বিজেপির মত তারাও এডিসিতে দুর্নীতি এবং এডিসি প্রশাসন সমর্থক হয়ে গেছে। গোটা রাজ্যে একটা লুটের রাজত্ব চলছে। তিনি বর্তমান সরকারের প্রতিশ্রুতি তীব্র সমালোচনা করে বলেন, ২০১৮ সালে বিজেপি সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল।
বিদ্যুৎ মাশুল, জলকর এবং দুধের দাম বৃদ্ধি করা সহ বিভিন্ন কর বৃদ্ধির বিষয়ে ভীষণ ডকুমেন্টের মধ্যে উল্লেখ ছিল না। আর যেগুলি প্রতিশ্রুতিতে ছিল সেগুলি একটাও পালন করছে না সরকার। কেন্দ্র সরকারকে আক্রমণ করে তিনি বলেন, দেশে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের জরুরি অবস্থা থেকেও খারাপ অবস্থা বর্তমানে চলছে। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অগ্রসর হতে হবে বামফ্রন্টের। ২০১৮ সালে ক্ষমতায় আসার সময় ভারতীয় জনতা পার্টি বলেছিলেন রাজ্যে ৫০ হাজার শূন্যপদ রয়েছে। কিন্তু সে সময় এক লক্ষ ৬০ হাজার থেকে বাষট্টি হাজার কর্মচারী থাকার পর কোথায় সেই শূন্য পদ থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আরো বলেন, বামফ্রন্ট সরকারের আমলে কোন মন্ত্রী বা বিধায়ক অফার নিয়ে কোন অনুষ্ঠানে গিয়ে উপহার হিসেবে দিতে দেখেছে বলে অভিযোগ তুলতে পারবে না বর্তমান শাসক। কিন্তু কংগ্রেস এবং টি ইউ জি এস- এর সরকারের সময় এগুলি সংগঠিত হয়েছিল। তখন প্রতিবাদ করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ৫০ হাজার চাকরি দেবে। এখন ক্ষমতায় এসে গত সাত বছরে মাত্র ১৯ হাজার চাকরি দিয়েছে। এটা সবচেয়ে বেশি প্রতারণা হয়েছে বেকার যুবকদের সাথে। একইভাবে প্রতারণা হয়েছে শিক্ষক কর্মচারীদের সঙ্গে। তাই আগামী দিন লড়াই করা ছাড়া আর কোন উপায় নেই বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আয়োজিত এ দিনের গণঅবস্থানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ বামফ্রন্টের শাখা সংগঠন গুলির নেতৃত্ব।

