স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুলাই : নামে জাতীয় সড়ক ২০৮ । কেন্দ্রীয় নির্মাণকারী সংস্থার দ্বারা জাতীয় সড়ক নির্মাণ হয়েছে। কিন্তু জাতীয় সড়ক নির্মাণে এতটাই দুর্নীতি হয়েছে যে সরকারকে কলঙ্কিত করার মত অবস্থা। কারণ এই জাতীয় সড়ক নিয়ে সরকার মিছিল মিটিং সভা সমাবেশ সর্বত্র গর্ব করে চলেছে। অথচ এই জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। খোয়াই থেকে কমলপুর পর্যন্ত জাতীয় সড়কের এতটাই করুন অবস্থা অধিকাংশ পণ্যবাহী লরি দুর্ঘটনায় পড়ছে।
এই রাস্তা দিন দিন গাড়ি চালকদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা নির্মাণ করার সময়ই স্থানীয়রা অভিযোগ তুলেছিল। অথচ কোনরকম পাত্তাই দেওয়া হয়নি এলাকাবাসীর অভিযোগ। অভিযোগ নির্মাণকারী সংস্থা মাটি ও কিছু ইটের চিপস দিয়ে রাস্তা নির্মাণ করেছে। রাজ্যবাসী অভিজ্ঞতা জাতীয় সড়ক পাথর দিয়ে নির্মাণ করা হয়। কিন্তু পরিবর্তন ত্রিপুরায় জাতীয় সড়ক নির্মাণ করার কায়দায় পরিবর্তন করে নিয়েছে ডাবল ইঞ্জিন সরকারের কাছ থেকে বরাত পাওয়া নির্মাণকারী সংস্থা।
রাস্তা নির্মাণের তিন মাসের মধ্যেই ভেঙে চুড়ে চৌচির। এখন মানুষের হাড় ভাঙ্গার মত অবস্থা কলঙ্কিত জাতীয় সড়কে। অপরদিকে খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং সড়কটিকে ১০৮ (বি) জাতীয় সড়ক রূপান্তরের কাজ চলছে। কিন্তু এতটাই কচ্ছপের গতিতে কাজ চলছে। ধীর গতিতে কাজের ফলে জনদুর বুক চরম আকার ধারণ করে সুবল সিং পাহাড়ের মধ্যে। মাত্র সাত কিলোমিটার অতিক্রম করতে সময় লাগছে কয় ঘন্টা খানেক। পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। অথচ জাতীয় সড়কের নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না সরকার। এতে অতিষ্ঠ গাড়ি চালক এবং যাত্রীরা বলে অভিযোগ।

