Thursday, February 5, 2026
বাড়িরাজ্যআইজিএম হাসপাতালে বিরুদ্ধে আবারো ভুল চিকিৎসার অভিযোগ, উত্তেজিত রোগীর পরিবার পরিজন

আইজিএম হাসপাতালে বিরুদ্ধে আবারো ভুল চিকিৎসার অভিযোগ, উত্তেজিত রোগীর পরিবার পরিজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুলাই :  আইজিএম হাসপাতালের চিকিৎসার ভয়াবহতা উঠে আসলো রোগীর পরিবারের মুখ থেকে। অভিযোগ, সন্তান প্রসব হওয়ার পর গর্ভবতী মায়ের প্রস্রাবের জায়গা সেলাই করে নিলেন হাতুড়ে ডাক্তার। ফলে মাত্র ২৪ ঘন্টার মধ্যে দুবার অস্ত্রপ্রচার করতে হলো উনিশ বছর বয়সী সদ্য মা হওয়া তরুণীর। অভিযোগ, গত মঙ্গলবার রাজধানীর বেলাবর এলাকা থেকে রাহুল বিশ্বাস তার স্ত্রীকে প্রসব ব্যাথার জন্য নিয়ে আসে।

 স্ত্রীর নাম পাপিয়া দাস। বয়স ১৯। তারপর বুধবার সকাল বেলা সন্তান জন্ম হয় পাপিয়ার। ডেলিভারির পর কর্তব্যরত চিকিৎসক পাপিয়ার প্রস্রাবের রাস্তা সেলাই করে ফেলে। ধীরে ধীরে পাপিয়া অসুস্থ হয়ে পড়ার পর বাড়ির লোকজনেরা বিষয়টি টের পায়। তারা চিকিৎসককে ডাকতে গেলে চিকিৎসক ওয়ার্ডে আসতে চাননি। তারপর ধীরে ধীরে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। তারপর আবার চিকিৎসককে দেখা হলে চিকিৎসক ওয়ার্ডে নার্সকে পাঠান। কিন্তু তারপরেও কোন ব্যবস্থা নেয়নি। পরবর্তী সময়ে রোগীর বাড়ির লোকেরা  যখন উত্তেজিত হয়ে পড়ে তখন ডাক্তার এসে বলে স্বাক্ষর দেওয়ার জন্য। কিন্তু রোগীর পরিবারের লোকজন চিকিৎসক কে জানান তারা স্বাক্ষর করবে না, রোগীকে সুস্থ করে দিতে হবে। তারপর পরিস্থিতি যখন উত্তেজিত হয়ে ওঠে তখন অনভিজ্ঞ চিকিৎসক এবং নার্সেরা পুলিশ ডেকে আনে। পুলিশ দিয়ে তাদের বুঝানোর চেষ্টা করে।

 কিন্তু রোগীর পরিবারের লোকজনেরা যখন পাল্টা চাপ সৃষ্টি করে তখন নড়েচড়ে বসে হাসপাতালে চিকিৎসক এবং ধাপাচাপা দেওয়ার চেষ্টা করা পুলিশ অফিসার। কিন্তু শেষ পর্যন্ত রোগীর পরিবারের লোকজনেরা স্বাক্ষর দিয়ে আইজিএম হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার নিয়ে আসেন। জি বি পি হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই আবার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে রোগী কিছুটা সুস্থ হলেও সংকট কাটেনি। রোগীর বাড়ির লোক মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চায়। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে কিনা? নাহলে আতঙ্কের অপর নাম হবে আইজিএম হাসপাতাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য