স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুলাই :মঙ্গলবার মন্ত্রী সভার বৈঠকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে, উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে শূন্যপদ পূরণ করার ঘোষণা দিয়েছে সরকার। রাজ্য সরকারের বেকার বান্ধব এই সিদ্ধান্তের জন্য বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি -র পক্ষ থেকে দলের প্রদেশ মুখোপাধ্যায় সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে ৯১৫ জন পোস্ট গেজেট শিক্ষক, ৭০০ জন গেজুয়েট শিক্ষক, ৬ জন ডেন্টাল মেডিকেল কলেজের জন্য এসিস্ট্যান্ট প্রফেসর, ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয়ের জন্য ২৬ জন ফ্যাকাল্টি নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
আরো বলেন, এটা সরকারের এক অভূতপূর্ব সিদ্ধান্ত। এর জন্য মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানায় বিজেপি। তিনি সরকারের প্রশংসা করে আরো বলেন, ত্রিপুরা নতুন দিশায় অগ্রসর হচ্ছে। বর্তমান সরকার গ্রাম পাহাড়ের মানুষের দারিদ্র সীমা থেকে বের করে এনে জীবনের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য নিরলস প্রয়াস নিয়ে চলেছেন। পাশাপাশি ভারত সরকারের মার্গ দর্শনে রাজ্যের সার্বিক কল্যাণের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করছে। এতে ত্রিপুরা রাজ্য বর্তমানে দেশের মধ্যে কোন কোন ক্ষেত্রে প্রথম এবং কোন কোন ক্ষেত্রে দ্বিতীয় অবস্থায় উন্নতি হচ্ছে। তবে মানুষের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো এবং তার সার্বিক উন্নয়নে। সেই লক্ষ্যে নিয়মিতভাবে স্বাস্থ্য হাব তৈরি করার মতো পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে সরকার। ইদানিংকালে রাজ্যে জটিল অস্ত্রপ্রচার সহ বিভিন্ন রোগের চিকিৎসা সহ চিকিৎসা ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলছে সরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

