Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সচেতন মূলক কর্মসূচি

শিশু সুরক্ষা কমিশনের সচেতন মূলক কর্মসূচি

শিশু সুরক্ষা কমিশনের সচেতন মূলক কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই :ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে বিজয় কুমার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক আলোচনা সভা। মূলত বাল্য বিবাহ ও শিশুদের অধিকার নিয়ে এইদিনের আলোচনা সভায় আলোচনা করা হয়।

 উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। জয়ন্তী দেববর্মা জানান বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় এইদিনের সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সচেতনতা মূলক আলোচনা সভায়, বাল্য বিবাহ, ড্রাগসের ক্ষতিকারক দিক, শিশুদের অধিকার সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha