Sunday, November 22, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর সভায় গাড়ি নিয়ে যাওয়ায় বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা

মুখ্যমন্ত্রীর সভায় গাড়ি নিয়ে যাওয়ায় বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা

মুখ্যমন্ত্রীর সভায় গাড়ি নিয়ে যাওয়ায় বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর :রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে নিরাপত্তার জন্য। কিন্তু নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন করতে পারে একাধিক ঘটনায়। শনিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জনসভায় গাড়ি নিয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের শিকার হলেন গাড়ি চালক। ঘটনা বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল বুড়ামা পাড়া এলাকায়। জানা যায়, পৌর নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বিশালগড় বাজারে রোড শো আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায়। এই রোড শোতে দূর-দূরান্ত থেকে বিজেপি কর্মীরা আসার জন্য গাড়ি ভাড়া নেয়।

পূর্ব লক্ষ্মীবিল বুড়ামা পাড়া এলাকার প্রদীপ শীলের মারুতি গাড়িটি বিজেপি-র রোড শোতে  যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ রাতে পূর্ব লক্ষ্মীবিল বুড়ামাপাড়া এলাকায় প্রদীপ শীলের বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয় প্রতিবেশী শ্যামল শীল এবং রঞ্জিত শীল। এই আগুনে প্রদীপ শীল দেখতে পান শ্যামল শীল এবং রঞ্জিত শীল তার বাড়িতে আগুন ধরিয়েছে। কারণ কেন বিজেপি মিছিলে গাড়ি নিয়ে গিয়েছে। এই এলাকার যদি থাকতে হয় তাহলে বিজেপি করা যাবে না।

পরবর্তী সময়ে প্রদীপ শীল চিৎকার শুরু করলে পালিয়ে যায় প্রতিবেশী শ্যামল শীল এবং রঞ্জিত শীল পরে যায় রঞ্জিত শীলের পকেট থেকে একটি মোবাইল ফোন। পরবর্তী সময় রবিবার দুপুরে প্রদীপ শীল এবং তার পরিবারের সদস্যরা অভিযুক্ত প্রতিবেশী শ্যামল শীল এবং রঞ্জিত শীলের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে মোবাইল ফোনটি তুলে দেন পুলিশের হাতে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha