স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর :চম্পকনগর মান্দাই
ফরেস্ট সাব-ডিভিশনের ফরেস্ট প্রোটেকশন ইউনিটের উদ্যোগে টানা তিন দিন ধরে বিশেষ অভিযান
চালাল বন দপ্তর। অভিযানের প্রথম দিন বেলবাড়ি এলাকায়, দ্বিতীয় দিন খুমুলুঙ ফার্ম
বাজার এলাকায় এবং তৃতীয় দিন রবিবার ভোররাতে জিরানিয়ার কুয়াচান এলাকায় অভিযান চালানো
হয়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোর চারটার নাগাদ
কুয়াচান এলাকার একটি করাতকল বা স-মিলে অভিযান চালায় বন দপ্তরের কর্মীরা। অভিযানে
নেতৃত্ব দেন ফরেস্ট রেঞ্জ অফিসার প্রবীর দাস। বন দপ্তর সূত্রে জানা গেছে, এই তিন দিনের
অভিযানে প্রায় এক হাজার ফুট কাঠের লগ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক
বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার ও মজুত রুখতে
আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান