Friday, February 6, 2026
বাড়িরাজ্যধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে আঘাত করে দুঃসাহসিক চুরি স্মার্ট সিটিতে

ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে আঘাত করে দুঃসাহসিক চুরি স্মার্ট সিটিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই : আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে স্মার্ট সিটি। শহরবাসীর ঘুম উড়িয়ে দিয়েছে নেশা কারবারি, চোর, ছিনতাইবাজরা। এবার রাজধানীর চন্দ্রপুর ইছামুয়া এলাকায় চোরেরা সংগঠিত করেছে দুঃসাহসিক ঘটনা। জানা যায় সোমবার রাতের বেলা দেড়টা নাগাদ দেবব্রত ঘোষের বাড়িতে হানা দেয় চোরের দল। এদিন বাড়ির নববধূর ঘরে হানা দিয়েছে চোরেরা। সে সময় নববধূর স্বামী বন্ধুদের সাথে খারচি মেলায় ছিলেন। হয়তো সেই সুযোগ নিয়ে রাত দেড়টার নাগাদ চোরেরা নববধূর ঘরের দরজায় ধাক্কা দেয়।

নববধূ স্বামী এসেছে ভেবে ঘরের দরজা খুলতেই দেখেন চোরেরা গামছা দিয়ে নাক মুখ বেঁধে আছে। চিৎকার করার আগেই ধারালো অস্ত্র বের করে গৃহবধূর হাতে আঘাত করে রক্তাক্ত করে। তারপর গৃহবধূকে জিজ্ঞাসা করে বিয়ের সমস্ত গহনা তাদের হাতে তুলে দেওয়ার জন্য। গৃহবধু জানায় তার কাছে কোন গহনা নেই। তারপর আলমারির চাবি নিয়ে নগদ অর্থ সহ কিছু স্বর্ণালংকার হাতিয়ে নেয়। তারপর চোরেরা চলে যাওয়ার পর গৃহবধূ তার শশুর শাশুড়িকে গিয়ে বিষয়টি জানায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনার পেছনে পরিচিত কেউ জড়িত রয়েছে বলে আশঙ্কা গৃহবধূর শাশুড়ির। তিনি আরো জানান, এলাকায় আগেও একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গোটা এলাকাবাসী চোরের আতঙ্কে ভুগছে।

এই ঘটনাগুলির দ্বারা বোঝা যায় স্মার্ট সিটিতে স্মার্ট পুলিশ, দক্ষ পুলিশ এবং অভিজ্ঞ পুলিশের চরম সংকট দেখা দিয়েছে। যার কারনে শহরে গত কয়েক মাস ধরে এমন কিছু ঘটনা সংঘটিত হচ্ছে যেটা পুলিশের কাছে সম্পূর্ণভাবেই নতুন। আগরতলা শহরের থানা বাবুরা এবং এর উচ্চ পর্যায়ে যেসব আধিকারিক রয়েছেন তারা সকলেই একজন চোর ধরতে পারলেই ফটো সেশন করে নিজেদের দক্ষতা তুলে ধরতে চেয়েছেন। অথচ শহরের মধ্যে চুরি ছিনতাই সহ এমন কিছু অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে যেটা পুলিশের মেমোরির বাইরে। রাতের বেলা শহরের মধ্যে পুলিশের টহলদারি এক প্রকার ভাবে গুটিয়ে নেওয়া হয়েছে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। শহরের থানা বাবুরা মাঝেমধ্যে থানার চৌকাঠ অতিক্রম করতে পারলেই তারা ধন্য হয়ে পড়ছেন। যার ফলে শহরের মধ্যে এমন অপরাধমূলক ঘটনার প্রতিফলন ঘটছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য