Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য দুই বাংলাদেশী মহিলা সহ এক বাংলাদেশী পাচারকারী

দুই বাংলাদেশী মহিলা সহ এক বাংলাদেশী পাচারকারী

দুই বাংলাদেশী মহিলা সহ এক বাংলাদেশী পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : রাজ্যে কোনভাবেই বন্ধ হচ্ছে না মানব পাচার। কেন্দ্র সরকারের কড়া নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানব পাচার অব্যাহত রেখেছে পাচারকারীরা। এবার পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে আটক হয়েছে দুই বাংলাদেশী মহিলা সহ এক বাংলাদেশী পাচারকারী।

ধৃত দুই বাংলাদেশি মহিলার নাম রুমা শেখ, বাড়ি বাংলাদেশ নারায়ণগঞ্জ এলাকায় এবং আফ্রিমা আক্তার, বাংলাদেশ সোনাই গঞ্জ এলাকায়। অপরদিকে মানব পাচারকারীর নাম কৃষ্ণ দেবনাথ। পুলিশ তাদের গোপন খবরে ভিত্তিতে রাজধানীর উত্তর গেট এলাকা থেকে আটক করে। তাদের সহযোগিতা করা পাচারকারীর বাড়ি নতুন বাজারে। তারা বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha