Tuesday, November 10, 2026
বাড়ি রাজ্য পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর অগ্নিদগ্ধ

পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর অগ্নিদগ্ধ

পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর অগ্নিদগ্ধ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর : পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর অগ্নিদগ্ধ হওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সাব্রুম মহকুমার লুধুয়া এলাকায়। গৃহবধূর নাম ঝুম্পা বণিক দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টার নাগাদ সাব্রুম ফায়ার সার্ভিস স্টেশনে লুধুয়া এলাকা থেকে একটি জরুরি ফোন আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।

সেখান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ঝুম্পা বণিক দেবনাথকে উদ্ধার করে দ্রুত সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।এদিকে, গৃহবধূর বাপের বাড়ির পরিবারের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, সাব্রুম মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha