স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১০ নভেম্বর : মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশ
কনস্টেবল কিষাণ সরকারের। মৃত কনস্টেবলের বয়স ২৫ বছর। গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল
জুয়েল দাস। তার বয়স ২৬। ঘটনা সিপাহিজলা নৌকাঘাট সংলগ্ন জাতীয় সড়কে। ডিউটি শেষ করে
বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে তাদের।
ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা
জানান, একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। গাড়ি ও বাইক দুটিই নতুন নম্বর বিহীন।
দমকল কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে
পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। গাড়ি এবং বাইক দুটি আটক করে পুলিশ ঘটনার তদন্ত শুরু
করেছে। এই ঘটনায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে মৃত পুলিশকর্মীর পরিবার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান