Tuesday, November 10, 2026
বাড়ি রাজ্য নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে হত্যার অভিযোগ




স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ নভেম্বর : কুমারঘাটের 'স্যানিটি' নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় যুবকের রহস্যজনক মৃত্যু হয়। জানা যায়, পানিসাগর জলেবাসা বড়বাড়ি এলাকার সাতাশ বছর বয়সী রঞ্জন শর্মা। তিন মাস ধরে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি ছিল। গত তিন মাসে পরিবারের পক্ষ থেকে তাকে দেখার জন্য অনুরোধ করার সত্ত্বেও সেন্টার থেকে জানানো হয়েছিল পঁয়তাল্লিশ দিন পর দেখা করানো হবে। এমনকি চিকিৎসার নামে ৭০ হাজার টাকার অধিক মোটা অংক হাতিয়ে নিয়েও রঞ্জনকে শারীরিক নির্যাতন করত।

 তারপরেই এই নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। সোমবারে পরিবারের লোকজনদের কাছে ফোন করে নেশা মুক্তি কেন্দ্রের কর্মীরা জানান রঞ্জন অসুস্থ। তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। নেশা মুক্তি কেন্দ্র থেকে কর্মীরা হাসপাতালে নিয়ে আসছে তাকে। পরিবারের লোকজনদের হাসপাতালে যাওয়ার জন্য বলা হয়। কারণ ওষুধ পত্র ক্রয় করতে হবে রঞ্জনের জন্য। তারপর নেশা মুক্তি কেন্দ্রের তরফ থেকে কুমারঘাট মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক রঞ্জনকে ১০ মিনিট পর মৃত বলে ঘোষণা করেন। তারপর সোমবার রাতে কুমারঘাট মহকুমা হাসপাতালে ছুটে যায় রঞ্জনের মা, বাবা সহ গোটা পরিবার। অভিযোগ তুলে নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে। তারা রঞ্জনকে হত্যা করেছে বলে দাবি করেন। নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha