Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশহর পরিক্রমা করে প্রভু গেলেন মাসির বাড়ি, আবেগে ভাসলো শহর

শহর পরিক্রমা করে প্রভু গেলেন মাসির বাড়ি, আবেগে ভাসলো শহর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : আজ পতিত পাবন জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রা উৎসবকে নানা নামে চিহ্নিত করা হয় কেউ কেউ বলেন বড়দান্ড যাত্রা কেউ কেউ বলেন নীলাচল যাত্রা কেউ কেউ বলেন গুন্ডিচা যাত্রা অথবা পতিত পাবন যাত্রা নামে ওই রথযাত্রা বিখ্যাত। পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রা অনুসরণে ত্রিপুরাতেও মহাসড়ম্বরে পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। ত্রিপুরার প্রাচীন এবং ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয় মেলা ঘরে। উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী মেলাঘরের রথযাত্রা।

এরপরেই ঐতিহ্যবাহী রথযাত্রা আগরতলা শ্রীচৈতন্য গৌড়ীয় মঠস্থ্য জগন্নাথ জিউ মন্দিরে। এই রথযাত্রা রাজন্যা আমল থেকে চলে আসছে এ বছরও পরম্পরা মেনে বলদেব সুভদ্রা এবং জগন্নাথ জিও কে রথে আরোহন করিয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা শেষে মন্দিরে ফিরে যাবে। তাছাড়া পূর্বাশা প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে ইসকনের রথযাত্রা। এ বছর ইসকনের রথযাত্রা উপলক্ষে পূর্বাশা প্রাঙ্গণকে নয়নাভিরাম রুপে সাজানো হয়েছে। ইসকন মন্দিরের রথযাত্রায় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রথযাত্রার উপলক্ষে সাংসদ রাজিব ভট্টাচার্য রাজ্যবাসীকে অভিনন্দন জানান। রথ গুন্ডিচা মন্ডপে ফিরে এলে আগামী আট দিনব্যাপী চলবে নানা ধরনের সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান।

 আগামী ৫ জুলাই জগন্নাথ দেবের পুনর্যাত্রা অনুষ্ঠিত হবে বলে আশ্রম অধ্যক্ষ জানিয়েছেন । অন্যদিকে আশ্রম চৌমুহনি স্থিত হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকেও রথযাত্রার বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে রথযাত্রা উপলক্ষে আশ্রম চৌমুহনী শতদল সংঘ প্রাঙ্গনে সাত দিনব্যাপী নানা ধরনের পারমার্থিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া লক্ষ্মীনারায়ণ বাড়ি শিববাড়ি এবং মনিপুরীদের রথযাত্রা ও ছিল আজ উল্লেখযোগ্য। রাজ্য রাজধানী ছাড়া উদয়পুরে পালাটানায় বিশালগড়ে এবং রাজ্যের সর্বত্রই সারম্বরে পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য