Friday, February 6, 2026
বাড়িরাজ্যখার্চি পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকে একাধিক সিদ্ধান্ত কমিটির

খার্চি পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকে একাধিক সিদ্ধান্ত কমিটির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১২ জুন : আগামী ৩ জুলাই থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা, মেলা ও প্রদর্শনী শুরু হবে। খয়েরপুর স্থিত চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে খার্চি পূজা ও খার্চি মেলা অনুষ্ঠিত হবে। খার্চি পূজা ও খার্চি মেলা বিভিন্ন প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন এলাকার বিধায়ক তথা খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে রতন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্না রানী দাস সহ অন্যান্যরা।

চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার খারচি পূজা, মেলা ও প্রদর্শনী উপলক্ষে পুরাতন আগরতলা ব্লক অফিসে প্রস্তুতি কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, এবছর খার্চি পূজা অপারেশন সিঁদুর থিমের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে। ৩রা জুলাই খার্চি পূজা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্না রানী দাস, সভাপতি হিসেবে থাকবেন খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। ৯ই জুলাই সমাপ্তি দিনে উপস্থিত থাকতে পারেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবছর মেলাকে ঘিরে যারা স্টল দিতে ইচ্ছুক তাদের জন্য ১০০ টাকার বিনিময়ে ১৫ তারিখ থেকে ফর্ম বিতরণ শুরু হবে।

এ বছরের মেলাকে নেশা মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কোন ধরনের নাচ গান বা জোয়ার আসর বসতে দেয়া হবে না বলে জানান। প্লাস্টিক মুক্ত রাখার ব্যবস্থা করা হবে মেলা প্রাঙ্গণ। মেলায় যেন কোন ধরনের বাসি খাবার বিক্রি করা না হয় সেদিকে নজর রাখতে ফুড সেফটি ভ্যান থাকবে। তাছাড়া এই মেলা কে ঘিরে দিব্যাঙ্গন শিশুদের উৎসাহিত করতে তাদেরকে সহায়তা প্রদান করা হবে। কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। অর্থনৈতিকভাবে দুর্বল খেলোয়াড় সহ পড়ুয়াদের অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি জানান ইতিমধ্যেই চতুর্দশ দেবতা বাড়ি পরিচালনার জন্য যেন একটি ট্রাস্ট গঠন করা হয় সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। চতুর্দশ দেবতা বাড়িও মাতাবাড়ির মত নবরূপে সাজিয়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেলাকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে স্পেশাল বাস চলাচলের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য