Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য প্রত্যেক ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা তুলে দিল আগরতলা পুর নিগম

প্রত্যেক ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা তুলে দিল আগরতলা পুর নিগম

প্রত্যেক ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা তুলে দিল আগরতলা পুর নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১২ জুন : বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে কর্পোরেটরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৈঠক শেষে মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রতিমাসই আগরতলা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার বিষয়ে এবং জনগণের স্বাচ্ছন্দ্য দিকগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈঠক করে আলোচনা করা হয় কর্পোরেটদের‌ সঙ্গে। বৃহস্পতিবার যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সম্প্রতি আগরতলা শহরে বন্যার বিষয়ে। যদিও আগরতলা শহরে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে লক্ষ্য করা যাচ্ছে বেশিক্ষণ জল জমে না।

 তারপরও বিভিন্ন এলাকার কর্পোরেটরদের বলা হয়েছে যাতে বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনের পাম্প বসানো হয় এবং এলাকার ড্রেইনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। পাশাপাশি স্মার্ট সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বর্ষা শুরু হওয়ার আগে যাতে তারা নিষ্কাশনি ব্যবস্থা সহ অন্যান্য কাজগুলি সম্পন্ন করে। এই কাজগুলি শেষ হয়ে গেলে আগরতলা সব থেকে আরো দ্রুত বন্যার জল নেমে যাবে। এর পাশাপাশি যাতে প্রতিটি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ড্রেনের কাজ সম্পূর্ণ করা হয় তার জন্য ১৫ লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। এর পাশাপাশি আগরতলা শহরের স্মৃতি হাসপাতালের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিন শহরবাসীর জন্য আরো কি করা যায় সেই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে বলে জানান। আয়োজিত বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, আগরতলা পুর নিগমের কমিশনার এবং স্মার্ট সিটির আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha