Friday, February 6, 2026
বাড়িরাজ্যনিখোঁজ এক গাড়ি চালক

নিখোঁজ এক গাড়ি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১২ জুন :নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে থানার দ্বারস্থ স্ত্রী। জানা গেছে, শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলা এলাকার দীপক দাস আমতলী থানা এলাকার কাঠালতলির মায়া ব্যাকারীর সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। দীপক দাস পেশায় একজন বেকারির গাড়ি চালক। জানা গেছে দীপক দাস গত সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়ি থেকে বেকারিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান।

কিন্তু সেদিন সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও দীপক দাস বাড়িতে ফিরে আসেননি। সোমবার রাতেও দীপক দাস বাড়িতে ফিরে না আসায় উনার পরিবারের লোকজনদের মধ্যে দুশ্চিন্তা শুরু হয়ে যায়। সোমবার রাত থেকেই দীপক দাসের সমস্ত আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় কিন্তু দীপক দাসের কোন সন্ধান না পেয়ে প্রথমে দীপক দাসের স্ত্রী শ্রীনগর থানার দ্বারস্থ হয়, যেহেতু দীপক দাস আমতলী থানা এলাকার কাঠালতলী থেকে নিখোঁজ হয়েছে তাই শ্রীনগর থানার পক্ষ থেকে দীপক দাসের স্ত্রীকে বলে দেওয়া হয় আমতলী থানায় বিষয়টি নিয়ে নিখোঁজ ডায়েরি করতে। অবশেষে বৃহস্পতিবার সকালে নিখোঁজ দীপক দাসের স্ত্রী আমতলী থানায় স্বামী নিখোঁজের ঘটনায় লিখিত আকারে নিখোঁজ ডায়রি করেন। নিখোঁজ দীপক দাসের পরিবারে রয়েছে উনার বৃদ্ধ মা বাবা, স্ত্রী এবং দুই ছোট ছোট পুত্র সন্তান। সেদিন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে দীপক দাসের স্ত্রী চোখের জল ফেলে স্বামীকে খুঁজে পাওয়ার আর্জি জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য