বাড়িরাজ্যখোয়াই নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বহু বাড়ি ঘর, নীরব প্রশাসন

খোয়াই নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বহু বাড়ি ঘর, নীরব প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুন : খোয়াই নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের বহু বাড়ি ঘর। অথচ নীরব ভূমিকায় মহকুমা ও জেলা প্রশাসন। অবিলম্বে নদীর ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে। জানা যায়, খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম গনকী গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক পরিবার খোয়াই নদীর ভাঙ্গন নিয়ে ব্যাপক আতঙ্কিত।

এলাকার বাসিন্দা সন্তোষ পাল অভিযোগ করেন, খোয়াই নদীতে ওয়ার্টার টিটমেন্ট প্লান্টের গভীর নলকূপ বসানোর পর থেকে খোয়াই নদীর জলের গতিবেগ ডান দিকে মোড় নিতে শুরু করে। তাতে প্রতিবছর নদীর জলে আশপাশের মানুষজনের বাস্ত ভিটা ভেঙ্গে চলে যাচ্ছে নদী গর্ভে। নদীর পাড় ভাঙ্গন রোধে গ্রামের মানুষজন বহু জায়গায় সংস্কারের জন্য দৌড়ঝাঁপ করলেও কোন কাজে আসেনি। স্থানীয় পশ্চিম গণকী পঞ্চায়েতের কাছেও গিয়েছিল গ্রামের মানুষজন সমস্যা সমাধানের লক্ষ্যে। কিন্তু এই পঞ্চায়েত টিপতে এখনো জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। নেই এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। ফলে গ্রামীন এলাকার এই সমস্যা সমাধানে পঞ্চায়েতের কোন ভূমিকা না থাকায় গ্রামের মানুষজন আরোও বিপাকে পড়ে। গ্রামের মানুষজন অভিযোগ করে জানিয়েছেন, ইতিপূর্বে এই স্থানটিতে সংস্কারের উদ্দেশ্যে জেলাশাসক এবং মহকুমা প্রশাসন বহুবার পর্যবেক্ষণ করে যান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে এই নদী ভাঙ্গন রোধ করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সেই দাবি করছেন এলাকার মানুষজন। এখন দেখার বিষয় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য