স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুন :৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাধারণ মানুষ সহ সরকারকে সচেতন করতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্লেকার্ড হাতে নিয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, একটি দায়িত্বশীল দল কংগ্রেস। যারা মানুষের কথা ভাবে। প্লাস্টিক বোতল সহ ফ্লেক্স ও বিভিন্ন অপচরণশীল দব্য ত্রিপুরা রাজ্যকে গ্রাস করে নিচ্ছে।
ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয় অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে বিভিন্ন রোগেও আক্রান্ত হতে হচ্ছে। তাই সকলকে প্লাস্টিক বর্জন করতে হবে। এ বছরের থিম হলো প্লাস্টিককে পরাস্ত করো। তিনি সরকারের দিকে আঙ্গুল তুলে বলেন, পরিবেশ রক্ষার জন্য একটি আইন হয়েছিল। কিন্তু পরিবেশ রক্ষার জন্য সরকারের কোন সদিচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে প্লাস্টিক বন্ধ করার উপর আইন আনা হলেও সরকার কঠোরভাবে এই নির্দেশ মানছে না। সবজি বাজার, মাছ মাংসের বাজার থেকে শুরু করে সর্বত্রে চলছে প্লাস্টিকের ব্যবহার। এবং সরকারের কাছে বারবার জানানো হচ্ছে তারা যাতে ফ্লাক্স ব্যবহার বন্ধ করে। কারণ ড্রেইনের নিষ্কাশনের জল বন্ধ করে দেয় এই ফ্লাক্স। কারণ এই ফ্লাক্স মানুষের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সরকার মনে করছে রাজ্যের এক মন্ত্রী এই ফ্লাক্সের ব্যবসায় জড়িত। জনগণের স্বার্থের কথা চিন্তা না করে মন্ত্রীর স্বার্থকে বড় করে দেখতে হবে এবং মন্ত্রীকে অর্থ রোজগার করার সুযোগ করে দিতে হবে তাহলে কংগ্রেসের কিছু বলার নেই। তারপরও কংগ্রেসের জনগণের কাছে দাবি প্লাস্টিক বোতল, ফ্লেক্স এবং প্লাস্টিক প্যাকেট সহ বিভিন্ন সরঞ্জাম বর্জন করে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী দিয়ে যাওয়ার।

