বাড়িরাজ্যদুই নেশা কারবারি আটক

দুই নেশা কারবারি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে : পূর্বের মামলার তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ দুই ব্রাউন সুগার ও ইয়াবার ট্যাবলেট বিক্রেতাকে জালে তুলতে সক্ষম হয় শুক্রবার। এদিন রাতের বেলা পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং বটতলা ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালায় বটতলা বাজারে।

 সেখান থেকে আটক হয় গোপাল দাস এবং রাকেশ দেবনাথ নামে দুই কুখ্যাত নেশা কারবারি। অভিযুক্ত দুজনের কাছ থেকে আটক হয় ২১০ গ্রাম ব্রাউন সুগারের কন্টেইনার। সদর মহাকুমা পুলিশ আধিকারিক জানান গত ৪ এপ্রিল মঙ্গলদীপ নামে এক নেশা কারবারিকে আটক করেছিল পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই দুজনের নাম জানতে পারে। তারপর পুলিশ অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত দুই নেশার কারবারীর বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়। শনিবার তাদের আদালতে তোলা হয়। অভিযুক্ত গোপাল দাসের বাড়ি জয়নগর নব দিগন্ত ক্লাব এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য