Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তে তৎপর প্রশাসন, কলেজ পরিদর্শনে জেলাশাসক

শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তে তৎপর প্রশাসন, কলেজ পরিদর্শনে জেলাশাসক

শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তে তৎপর প্রশাসন, কলেজ পরিদর্শনে জেলাশাসক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জুন:   শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কলেজ পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। তদন্তকারী দল কলেজের সংশ্লিষ্ট হোস্টেল ও ঘটনাস্থল ঘুরে দেখে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাবার্তাও বলেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে। ইতিমধ্যে পুলিশও ঘটনাটির বিভিন্ন দিক নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবার ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসনের দাবি, তদন্তের মাধ্যমে সমস্ত বিষয় পরিষ্কার করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হওয়া ম্যাজিস্ট্রেট তদন্তের অগ্রগতি এখন রাজ্যবাসীর নজরে রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha