বাড়িরাজ্যনিম্ন চাপের জের ধরে প্রবল বৃষ্টিপাত শুরু হলো রাজ্যজুড়ে

নিম্ন চাপের জের ধরে প্রবল বৃষ্টিপাত শুরু হলো রাজ্যজুড়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে : প্রবল নিম্ন চাপের জের ধরে উত্তাল বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অংশে রায়দিঘির খুব কাছ দিয়ে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আগামী কয়েক ঘণ্টায় তা আরো উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোবে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দমকা হাওয়ার ব্যাগ পৌঁছে দিতে পারে ৭০ কিলোমিটারে। নিম্ন চাপের জের ধরে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে রাজ্যে।

 ত্রিপুরা সহ মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম,অরুণাচল প্রদেশ, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিমে এই নিম্ন চাপের জের ধরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারত সরকারের ভূ-বিজ্ঞান ও আবহাওয়া মন্ত্রণালয়। ইতিমধ্যেই সবকটি রাজ্যের মুখ্য সচিবকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। শুক্রবার ও উত্তল থাকবে সমুদ্র। উত্তর-পূর্বের এই সমস্ত রাজ্যগুলোতে কোথাও কোথাও টানা দু তিন ঘন্টা মুশলধারে  বৃষ্টিপাত হতে পারে। উপকূলে বইবে ঝড়। ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর সহ উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার কারণে উপকূলবর্তী অঞ্চল গুলোতে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে। এই সমস্ত অঞ্চল গুলোতে লাল সর্তকতা জারি করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত  মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকে। রাজ্যের পশ্চিম জেলা সহ আটটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য