স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মে : মঙ্গলবার সকালে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এস টি জি টি পরীক্ষার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দাবি জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পরীক্ষার্থী জানান, ২০২২ সালের পর ফলাফলের জন্য এখন পর্যন্ত তাদের অপেক্ষাই করতে হচ্ছে।
কিন্তু তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে না। বহুবার টি আর বি টি -র কাছে দাবি জানানো হলেও এখন পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। অবিলম্বে ফলাফল প্রকাশ করে তাদের ১৬১৯ জনকে নিয়োগ করার জন্য দাবি জানান পরীক্ষার্থীরা। ইতিমধ্যে বহুবার দপ্তরের কড়া নেড়েছে। অথচ তাদের দাবি এখন পর্যন্ত পূরণ হচ্ছে না। তাই পুনরায় আন্দোলনের সামিল হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি উত্থাপন করেছেন বলে জানান।

