Monday, July 27, 2026
বাড়ি রাজ্য নতুন মণ্ডল কার্যালয়ের জন্য জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

নতুন মণ্ডল কার্যালয়ের জন্য জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

নতুন মণ্ডল কার্যালয়ের জন্য জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই :  রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র আট নং টাউন বড়দোয়ালী। এই বিধানসভায় কেন্দ্রটি বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে মূলত কারণ হলো এটি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিজ বিধানসভা কেন্দ্র। গত কয়েক বছর ধরে রাজধানীর শকুন্তলা রোড এলাকায় মন্ডল কার্যালয় পরিচালনা হয়ে আসছিল শাসক দল দ্বারা।

 এর আগে পূর্ব থানার সঙ্গে ছিল মন্ডল কার্যালয়। সেখান থেকে স্থানান্তর করা হয়েছিল শকুন্তলা রোডে। কিন্তু কোন ধরনের দলীয় কর্মসূচি বা বৈঠক সংঘটিত হলে এই মন্ডল কার্যালয়ে লোক জমায়েত হতে পারে না। ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় এবার অন্যথায় স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে এই মন্ডল কার্যালয়। সেই অনুযায়ী রবিবার এলাকায় পার্শ্ববর্তী একটি ঘর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মন্ডল সভাপতি জানান, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন। খুব দ্রুত কাজ সম্পন্ন করে মন্ডল কার্যালয়েতে স্থানান্তর করা হবে। প্রয়োজন হলে আগামী দিন অন্যতায় স্থানান্তর করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান