Monday, July 27, 2026
বাড়ি রাজ্য ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার

২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার

২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই : ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার এস.টি.এফ যাত্রাপুর থানার পুলিশের। একই সাথে ধ্বংস করা হল গাঁজার নার্সারি। পুলিশের গোয়েন্দা শাখার সংবাদের উপর ভিত্তি করে যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজের গভীর জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান চালায় যাত্রাপুর থানার পুলিশ এস.টি.এফ। এই অভিযানে মাটির নিচ থেকে গাঁজা ভর্তি টি ড্রাম উদ্ধার হয়। এই ড্রাম গুলিতে মোট ২১১ কেজি শুকনো গাজা মজুত ছিল।

 উদ্ধার কাজ শেষে ড্রাম ভর্তি গাজা গুলিকে নিয়ে আসা হয় যাত্রাপুর থানায়। উদ্ধার কৃত গাজা গুলি যেহেতু গভীর জঙ্গলে লুকানো অবস্থায় ছিল, তাই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি। উদ্ধারকৃত এই গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা হবে। গাঁজা উদ্ধারের পাশাপাশি এইদিন গাঁজার নার্সারিও ধ্বংস করে পুলিশ।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান