Monday, July 27, 2026
বাড়ি রাজ্য ছড়া থেকে উদ্ধার দেহ

ছড়া থেকে উদ্ধার দেহ

ছড়া থেকে উদ্ধার দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই : জঙ্গলের ছড়া থেকে উদ্ধার মৃতদেহ। ঘটনা, খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়া পাড়া এলাকায়। জঙ্গলের ভেতর একটি ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ কয়েকজন স্থানীয় বাসিন্দা জঙ্গলে গিয়ে ছড়ার মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়।

 সঙ্গে সঙ্গে খোয়াই থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মৃত ব্যক্তির নাম বাদল সাঁওতাল, বয়স ৫০। জঙ্গলের মধ্যে ছড়ার জলে পড়ে থাকার কারণে মৃতদেহের বেশ কিছু অংশ পচে গিয়েছে। জানা যায়,গত ২৩ জুলাই বাদল সাঁওতাল বাড়ি থেকে জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে বেরিয়েছিলেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। স্থানীয়রা জঙ্গলে গিয়ে ছড়ার মধ্যে মৃতদেহটি দেখতে পান। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান