Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল স্থানীয়রা, অভিযোগ চরম দুর্নীতির

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল স্থানীয়রা, অভিযোগ চরম দুর্নীতির

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল স্থানীয়রা, অভিযোগ চরম দুর্নীতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ মে : বিকাশ ত্রিপুরায় স্বচ্ছতার মাধ্যমে চাকুরী হয়। চাকরির জন্য কোন নেতা কিংবা কোন পার্টি অফিসে যেতে হয় না। আন্দোলন করতে হয় না। যোগ্যতার নিরিখেই চাকরি হয়। দুর্নীতির কোন স্থান নেই। এই কথাগুলি বর্তমান সরকারের মন্ত্রীদের মুখে মুখে ঝপ মন্ত্র। হরির নাম সংকীর্তনের মত সকাল থেকে এই রাত পর্যন্ত তাদের মুখের এই ঝপ পর্যন্ত শোনা যায়। অথচ বাস্তব অন্য কিছু বলছে! যার কারনে সড়ক অবরোধ, অঙ্গনওয়াড়ি সেন্টার তালা দেওয়ার মতো ঘটনা যেন নিত্যদিনের সংবাদ শিরোনাম হয়ে উঠেছে। এরই উদাহরণ দেখা গেছে শুক্রবার।

 বিশালগড়ের নবিনগর পঞ্চায়েতের অধিন খোয়ারিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল স্থানীয়রা। ঘটনার বিবরণে জানা যায় খোয়ারিয়া অঙ্গনওয়ারী কেন্দ্রে সম্প্রতি কর্মী নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়। যথারীতি চাকুরি প্রার্থী হিসাবে ইন্টারভিউ দেয় মোট ৫ জন। চাকুরি বঞ্চিত মনিকা চক্রবর্তী জানান ৫ জনে ইন্টারভিউ দিলেও বিউটি শীল নামে এক জনকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে। অথচ বিউটি শিলের স্বামীও সরকারি চাকুরি করে। মনিকা চক্রবর্তী জানান বিউটি শিলকে কে বা কারা নিয়োগ করেছে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে কেউই জানে না। মনিকা চক্রবর্তীর আরও অভিযোগ যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে অনেকে রয়েছে গরীব। তিনি নিজেও গরীব। অথচ ওনাদেরকে নিয়োগ পত্র দেওয়া হয় নি। তাই এলাকাবাসিরা এইদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha