Saturday, February 7, 2026
বাড়িরাজ্যজেহাদি মানসিকতা সম্পন্নদের নিয়ে মুখ খুললেন মন্ত্রী সুধাংশু দাস

জেহাদি মানসিকতা সম্পন্নদের নিয়ে মুখ খুললেন মন্ত্রী সুধাংশু দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ এপ্রিল :জিহাদি মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিরা হিন্দুদের ধৈর্যের পরীক্ষা আর না নিক। ধৈর্য্যের ও সহ্যের সীমা ভেঙ্গে গেছে হিন্দুদের। প্রতিনিয়ত হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হবে এবং মার খাবে সেটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা সুযোগ পেলে আগামী দিন বাংলাদেশের মতো ঘটনা ত্রিপুরাতেও সংঘটিত করার চেষ্টা করবে। তাই এই আতংবাদিক বিচারধারা নিয়ে হিন্দুদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

সঙ্গে মুসলমান মানুষদেরও লড়তে হবে। শনিবার পাকিস্তানি ও বাংলাদেশী মৌলবাদী মানসিকতা সম্পন্নদের উদ্দেশ্যে এই কথাগুলি বললেন মন্ত্রী সুধাংশু দাস। উল্লেখ্য, বিগত দিনেও মন্ত্রী সুধাংশু দাসের মন্তব্য ঘিরে আন্দোলন সংঘটিত হয়েছে রাজ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। উনার বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে পর্যন্ত বিচার গেছে। এর মধ্যে পেহেলগাঁও এর ঘটনা ঘিরে যখন গোটা দেশের সাথে রাজ্যেও প্রতিবাদ চলছে এবং সামাজিক মাধ্যমে অনেকের বিতর্কিত পোস্টটি ঘিরে রাস্তায় নামছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধরপাকড় শুরু করেছে পুলিশ প্রশাসন সে সময় আবারও মন্তব্য করলেন খোদ মন্ত্রী সুধাংশু দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য