বাড়িরাজ্যজঙ্গী হামলার ঘটনায় নিন্দা কংগ্রেস ও সিপিআইএমের

জঙ্গী হামলার ঘটনায় নিন্দা কংগ্রেস ও সিপিআইএমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল :জম্মু-কাশ্মীরের পেহেলগাওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরোচিত আক্রমণে শহীদ হয়েছেন ২৮ জন পর্যটক। বহু নাগরিক গুরুতর আহত হয়েছেন। যার কারণে বুধবার সন্ধ্যায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পাশাপাশি শহীদদের আত্মার শান্তি কামনা করেন তারা।

একই সঙ্গে সিপিএমের মোমবাতি মিছিল অনুষ্ঠিত আগরতলা শহরে। নিন্দা জানায় এই ঘটনার। প্রদেশ কংগ্রেস তরফের পক্ষ থেকে জানানো হয়েছে এই আক্রমণ ভারতের সার্বভৌমত্বের উপর আক্রমণ। এর মোকাবেলা করার জন্য সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। কিছু কিছু লোক রাজনৈতিকভাবে বিষয়টির মোড় ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু সত্যিকার অর্থে আতঙ্কবাদীদের কোন ধর্ম হয় না। খুব শীঘ্রই ভারত সরকার সঠিক তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তি প্রদান করবে বলে আশা ব্যক্ত করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য