স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল :ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল মহিলা কংগ্রেস। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব হল প্রদেশ মহিলা কংগ্রেস। এইদিন প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট।
এইদিন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রীর নেতৃত্বে মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদানের পর প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
তিনি এইদিন সরকারের সমালোচনা করতে গিয়ে দাবি করেন একাধিক নারী ঘটিত অপরাধের এখনো বিচার হয় নি। অবিলম্বে নারী সংক্রান্ত ঘটনাগুলি তদন্ত করে বিচার করতে হবে। নাহলে নারী সংক্রান্ত ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। অপরাধীরা সুযোগ পেয়ে যাচ্ছে। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন এই ধরনের অপরাধমূলক ঘটনা আরো বেশি বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

