বাড়িরাজ্যক্লাবের নাম করে চলছে অসামাজিক কার্যকলাপ, প্রতিবাদে সরব হলেন মহিলারা

ক্লাবের নাম করে চলছে অসামাজিক কার্যকলাপ, প্রতিবাদে সরব হলেন মহিলারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ এপ্রিল :বিভিন্ন এলাকা দিনকে দিন নেশা সামগ্রী কড়াল গ্রাসে আক্রান্ত হয়ে পড়ছে। পুলিশের গোয়েন্দা শাখার নিষ্ক্রিয়তার ফলে নেশা কারবারীরা বিভিন্ন এলাকায় মাকড়সার জালের মত তাদের নেটওয়ার্ক বৃদ্ধি করে চলছে ‌। ভয়ংকর মারাত্মক এই নেশার করাল গ্রাসে পড়ে যুব সমাজ প্রায় ধ্বংসের মুখে এসে পড়েছে। অনেকাংশে পুলিশের নিষ্ক্রিয়তার ফলে নেশা ও জুয়ার মত অসামাজিক কারবার গুলি দিনকে দিন বৃদ্ধি পেয়ে চলছে বলে অভিযোগ।

তাই যতনবাড়ি ডাকবাংলা রোড এলাকার প্রমীলা বাহিনী ঐক্যবদ্ধ হয়ে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছে। প্রতিবাদী মহিলাদের অভিযোগ এলাকায় মা দুর্গা সংঘের সাইনবোর্ড লাগিয়ে একটি ক্লাব ঘর গড়ে তোলা হয়েছে। যে ক্লাব ঘরে সকাল বিকাল সন্ধ্যা সারাক্ষন কিছু যুবকের আড্ডা চলে।

ওই ক্লাব ঘরেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ। তাই প্রতিবাদী মহিলারা সিদ্ধান্ত নেই যে এলাকায় অসামাজিক কার্যকলাপে ইতি টানতে ওই ক্লাব ঘরটি ভেঙে ফেলা অতি অবশ্যই জরুরি। পাশাপাশি তারা পুলিশ প্রশাসনিক নিকট অনুরোধ জানান সন্ধ্যার পর যাতে এলাকায় টহলদারি করা হয়। এমনকি সন্ধ্যার পর এলাকায় বহিরাগত কোন যুবকের আনাগোনা লক্ষ্য করতে পারলে পুলিশ যাতে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে অভিভাবকরা থানায় গিয়ে নিজ ছেলেকে আনবে। প্রতিবাদী মহিলারা আরো জানান, চারিদিকে নেশা সামগ্রী যে রমরমা চলছে তাতে এলাকার যুব সমাজও পা বাড়িয়ে দিচ্ছে। ফলে এলাকার যুব সমাজকে রক্ষা করতে তারা ময়দানে অবতীর্ণ হয়েছেন। এলাকায় কোনরকম অসামাজিক কার্যকলাপ লক্ষ্য করতে পারলে তারা ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ গড়ে তুলবেন। নেশা ও জুয়ার মতো অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে সকল এলাকার মানুষদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান যতনবাড়ি ডাকবাংলা রোড এলাকার প্রমীলা বাহিনী। তবে তারা একটি গুরুতর অভিযোগ তুলে জানিয়েছেন পুলিশকে ফোন করা হয়েছিল। অথচ পুলিশ আসেনি। পুলিশের গাফিলতি রয়েছে বলে মনে করেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য