বাড়িরাজ্যগন্ডারছড়া - আমবাসা সড়ক অবরোধ করে বকেয়া রেগা মজুরির দাবি করল শ্রমিকরা

গন্ডারছড়া – আমবাসা সড়ক অবরোধ করে বকেয়া রেগা মজুরির দাবি করল শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ এপ্রিল : বকেয়া রেগা মজুরির দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা গন্ডাছড়া-আমবাসা সড়কে নিউ ভগীরথ কলোনি অবরোধ করেন। ফলে বৃহস্পতিবার ব্যাহত হয় গন্ডাছড়ার সাপ্তাহিক হাট।গন্ডাতৈছা ভগীরথ কলোনিতে রাস্তা অবরোধ করল রেগা শ্রমিকরা। রেগার ২০ দিনের বকেয়া মজুরি ও রেশন সমস্যা ঘিরে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে গন্ডাতৈছা মহকুমার সাপ্তাহিক হাট বাজার চলাকালীন সময়ে গন্ডাতৈছা – আমবাসা প্রধান রাস্তাটি অবরোধ করেন ভগীরথ এডিসি ভিলেজের গ্রামবাসীরা।

 তাদের অভিযোগ, রেগা প্রকল্পের আওতায় কাজ করার পরেও গত ছয় মাস ধরে ২০ দিনের মজুরি পাননি তারা। বারবার প্রশাসনের দারে ঘুরেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা। মহকুমা প্রশাসনের আধিকারিকরা বিজু উৎসবের আগে বকেয়া টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও বকেয়া টাকা দেওয়া হয়নি তাদের। এর ফলে উৎসবের সময় হাতে টাকা না থাকায় অনেকেই চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। গ্রামবাসীদের দাবি, চিকিৎসার অভাবে গ্রামেরই দু’জন বাসিন্দার মৃত্যু হয়েছে। অন্যদিকে, রেশন সংক্রান্ত সমস্যাও জটিল রূপ নিয়েছে। রেশনের চাল না পেয়ে বহু পরিবার উৎসবের দিন অভুক্ত ছিলেন। আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট না মেলার অজুহাতে রেশন বিতরণ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে আবার অনেকে দাবি করেন, তারা প্রতিবছর বিজু উৎসব অত্যন্ত আনন্দের সাথে পালন করেন। এবছর তাদের রেগা মজুরি না পাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে তাদের।

মিথ্যে আশ্বাস দিয়েছেন ব্লকের বিডিও এবং মহকুমা শাসক। অবশেষে তারা ঘরের চাল বিক্রি করে উৎসব উদযাপন করেছে। এমনকি তাদের অভিযোগ রেশনের চাল আগে যে পরিমাণ দেওয়া হতো তার থেকে অনেক কমিয়ে বর্তমানে মাত্র পাঁচ থেকে দশ কেজি চাল তাদের দেওয়া হয়। এই চাল দিয়ে পরিবার পরিচালনা করা যায় না। তাই তারা ক্ষোভে ফেটে পড়েন এবং আন্দোলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে রেগা মজুরি পরিশোধ ও রেশন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শ্রমিকদের দাবি অবিলম্বে যদি বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া না হয় তাহলে তারা পুনরায় আন্দোলন সংঘটিত করবে শুক্রবার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য