বাড়িরাজ্যক্যান্সার হাসপাতাল সরজমিনে পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব কিরন গিত্যে

ক্যান্সার হাসপাতাল সরজমিনে পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব কিরন গিত্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুন :  অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল সরজমিনে পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব কিরন গিত্যে। এইদিন স্বাস্থ্য দপ্তরের সচিবের সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, এন.এইচ.এম-এর এমডি সহ অন্যান্যরা। স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে এইদিন ক্যান্সার হাসপাতাল পরিদর্শনকালে কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে। ক্যান্সার হাসপাতালের সার্বিক পরিষেবা সরজমিনে খতিয়ে দেখেন তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ক্যান্সার হাসপাতালে ভালো ভালো ল্যাব রয়েছে। বোর্ণ মেরুর একটা ওয়ার্ড ও আইসিইউ-র জন্য একটা ওয়ার্ড চালু করা হবে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত ওয়ার্ড দুইটি চালু করার জন্য। এছারাও তিনটি জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হবে। তাই জেলা হাসপাতালে ডে কেয়ার সেন্টার সচল রাখার জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ক্যান্সার আক্রান্ত রগিদের সকল চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সকল ধরনের সার্জারি হয় ক্যান্সার হাসপাতালে। ক্যান্সার হাসপাতালে একটি মেসিন বন্ধ হয়ে রয়েছে। সেইটি পুনঃরায় চালু করা হবে। তবে ক্যান্সার হাসপাতালে চিকিৎসকের ঘাটতি রয়েছে তা স্বীকার করে নেন স্বাস্থ্য সচিব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য