Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য বিরোধীরা কোন দিকে গেলে তাদের লাভ হবে সেটা বুঝতে পারছে না, কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী

বিরোধীরা কোন দিকে গেলে তাদের লাভ হবে সেটা বুঝতে পারছে না, কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী

বিরোধীরা কোন দিকে গেলে তাদের লাভ হবে সেটা বুঝতে পারছে না, কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ এপ্রিল : রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেন, আজ ভারতের জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। দিনটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দল কার্যকর্তাদের দল। দেশের কয়েকটি রাজ্য বাদে বাকি রাজ্যগুলিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার রয়েছে‌। মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ২০১৮ সাল থেকে রাজ্য সরকার কাজ করে চলেছে। এবং বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৮ সাল থেকে ত্রিপুরার রাজনৈতিক পরিভাষার পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলি এখন বুঝতে পারছে না কোন দিকে যাবে এবং কোন দিকে গেলে তাদের লাভ হবে। এ নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও দাবি করলেন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল হল ভারতীয় জনতা পার্টি। এ সরকারের নেতৃত্বে ত্রিপুরায় রাস্তাঘাট, ইন্টারনেট সহ সার্বিক উন্নয়ন হচ্ছে। নর্থ ইস্ট জোনের মধ্যে ত্রিপুরা ফন্ট রানার্স স্টেট হিসেবে ঘোষণাও হয়েছে। মুখ্যমন্ত্রীর সদ্য সমাপ্ত বাজেট প্রসঙ্গ টেনে বলেন, বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। কারণ ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হলে রাজ্যের বিনিয়োগকারীরা আসবে না। বিনিয়োগকারীরা রাজ্যে আসলে একদিকে যেমন রাজ্যের উন্নয়ন হবে, অপরদিকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সে দিশায় এগিয়ে চলেছে বর্তমান সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha