Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য দুর্বৃত্তরা ভাঙচুর করল একটি ফার্স্ট ফুডের দোকান

দুর্বৃত্তরা ভাঙচুর করল একটি ফার্স্ট ফুডের দোকান

দুর্বৃত্তরা ভাঙচুর করল একটি ফার্স্ট ফুডের দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : ভোটের দিন রাতের বেলা দুর্বৃত্তরা ভাঙচুর করল একটি ফার্স্ট ফুডের দোকান। ঘটনা রাজধানীর ডিমসাগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দোকানের মালিকের নাম জয়দীপ দেব বর্মন। শনিবার সকালে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখেন তার দোকান ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। খবর দেয় পুলিশকে।

ঘটনাস্থলে পুলিশ এসে অভিযোগ নিয়ে ঘটনা তদন্ত করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। শহরের জনবহুল এলাকার মধ্যে এভাবে দুর্বৃত্তরা কি দোকান ভাঙচুর করতে পারে? গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। এ পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নাকি নেশাগ্রস্থ যুবকরা জড়িত, সেটাই দেখার।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha