Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য প্রশাসনিক চূড়ান্ত গাফিলতির কারণে দুর্গা বাড়িতে নবমী পূজা হলো দেরিতে

প্রশাসনিক চূড়ান্ত গাফিলতির কারণে দুর্গা বাড়িতে নবমী পূজা হলো দেরিতে

প্রশাসনিক চূড়ান্ত গাফিলতির কারণে দুর্গা বাড়িতে নবমী পূজা হলো দেরিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ এপ্রিল : প্রথা মেনে দুর্গা বাড়িতে সাঙ্গ হল বাসন্তী মহা নবমী পূজা। এইদিন মহা নবমী পূজাকে কেন্দ্র করে দুর্গা বাড়িতে ভিড় জমায় অসংখ্য ভক্ত। এইদিন সকাল ৮ টার পর শুরু হয় নবমী পূজা। নবমী পূজা শেষে দেওয়া হয় বলি। তারপর অঞ্জলি প্রদান করা হয়। এদিকে এক পুরোহিত জানান নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচুর শুরু হয়নি। নবমী তিথি শুরু হওয়ার দীর্ঘ সময় পর পূজা শুরু হয়েছে।

কারণ ট্র্যাজারি অফিস থেকে পৈতা আনা হয়নি। রাজন্য আমল থেকে দুর্গা বাড়িতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছর এ ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। যার কারণে পূজা শুরু হতে অনেকটাই দেরি হয়। এটা শোভনীয় নয় বলে জানিয়েছেন পুরোহিত। এদিকে এ বিষয়ে ডেপুটি কালেক্টর ফিরোদ দেববর্মাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ইনফরমেশন পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হয়েছে, যার কারনে এই সমস্যা হয়েছে। উল্লেখ্য, প্রশাসনিক গাফিলতি কতটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটাই প্রমাণ হয়েছে এদিন। রাজ্যের মঙ্গলের স্বার্থে এই পূজা করা হয়ে থাকে। অথচ প্রশাসনিক কর্মীদের চূড়ান্ত উদাসীনতার কারণে পূজা বিলম্ব হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha