Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য দুর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর বাড়ি ঘর, আহত বহু

দুর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর বাড়ি ঘর, আহত বহু

দুর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর বাড়ি ঘর, আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ এপ্রিল : দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ আক্রমণে একই পরিবারের মহিলা সহ ছয় জন আহত। জানা যায়, পূর্ব আগরতলা থানার অন্তর্গত আড়ালিয়া মুসলিম পাড়া এলাকায় বিবাহিত মহিলা পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহজনকভাবে শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ একই পাড়ার ছয়টি বাড়িতে প্রবেশ করে নিখোঁজ হয়ে যাওয়া মহিলার স্বামী খোকন মিয়ার নেতৃত্বে বেশ কিছু নারী পুরুষ। তারপর স্ত্রী ও সন্তানকে না পেয়ে দুষ্কৃতিকারীদের নিয়ে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাট সহ মহিলা সহ ৬ জনকে মারধর করে আহত করে বলে অভিযোগ। পরে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়।

 খবর পেয়ে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। তবে এতক্ষণে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের জিবি হাসপাতালে পাঠানো হয়। জিবি হাসপাতালে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও নজরুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। রাতেই ঘটনার মূল মাস্টারমাইন্ড উকুন মিয়া সহ একাধিক কারীদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। মামলা বের করার পর রবিবার বিকেল হয়ে গেলেও পূর্ব আগরতলা থানার পুলিশ কাউকেই গ্রেপ্তার করে নি। রবিবার বিকেলে আহত নজরুল মিয়ার স্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন এত বড় একটি ঘটনা ঘটার পর পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের কোন নিরাপত্তা দিচ্ছে না এমনকি দুষ্কৃতিকারীদেরকেও গ্রেফতার করছে না। তাদের দাবি পুলিশ প্রশাসন যেন তাদের নিরাপত্তা নিশ্চিতসহ দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। বিশেষ করে মহিলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মহিলার কিছু কীর্তি কান্ড সকলকে অবাক করেছে বলে জানান। একই সাথে যার ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়। নাহলে তারা আন্দোলনে শামিল হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha